বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাযাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামী বাউফলের জামশেদকে গ্রেফতার করেছে র‌্যাব

যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামী বাউফলের জামশেদকে গ্রেফতার করেছে র‌্যাব

মো.ফোরকান, বাউফল, পটুয়াখালী 
যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী বাউফলের মো. জামশেদ হোসেন (৪৬) নামের এক ব্যক্তিকে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প।
র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প সাভার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে আদালতের পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী জামশেদকে গ্রেফতার করা হয়।
জামশেদ বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা মো. নূরুল হক এর ছেলে।
গ্রেফতাকৃত জামশেদকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার সাভার থানায় হস্তান্তর করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments