বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগমেহেদীর রঙ না মুছতেই বাবার বাড়িতে এসে মেয়ের গলায় ফাঁস।

মেহেদীর রঙ না মুছতেই বাবার বাড়িতে এসে মেয়ের গলায় ফাঁস।

বিশেষ প্রতিনিধি/লামা,বান্দরবান।

বিয়ের পর প্রথম বাবার বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস লাগিয়ে খাতিজা বেগম (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড খেঁদারবান পাড়ায় শুক্রবার (২১ জুন) বিকেল ৫টায় এই ঘটনা ঘটে।

নিহতের লাশ উদ্ধারে লামা থানা ফাইতং ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যান। খাতিজা বেগম খেঁদারবান পাড়ার মো. ইব্রাহিম বৈদ্যের মেয়ে এবং ১৯ দিন আগে তার বিবাহ হয়। বিয়ের পর প্রথম বাবার বাড়িতে এসে এই ঘটনা ঘটে।  মেয়ের পরিবারের কেউ আত্মহত্যার কারণ জানেন না বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. জুবাইরুল ইসলাম জানান, বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকলে পরিবারের লোকজন উদ্ধার করে গ্রাম্য চিকিৎসককে খবর দেন। পল্লী চিকিৎসক মিজানুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইসি মো. মফিজ বলেন, কেন আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ময়না তদন্তের জন্য আগামীকাল সকালে লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments