Home বাংলাদেশ ঢাকা বিভাগ মুন্সিগঞ্জের শ্রীনগরে অটোগ্যারেজে ডাকাতি ১ জনের মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগরে অটোগ্যারেজে ডাকাতি ১ জনের মৃত্যু

0
23
হাসেম সরদার , বিশেষ প্রতিনিধি,মুন্সিগঞ্জঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ এলাকায় একটি অটো গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্যারেজ মালিক অহিদুল্লাহ (৫২)  স্ত্রী হোসনা খাতুনকে রশি দিয়ে বেঁধে রেখে মালামাল লুট করে নিয়ে যায়  ১০/১২ জনের ডাকাত দল ।
পার্শ্ববর্তী লোকজন  গুরুতর অসুস্থ অবস্থায় অহিদুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক  ৩ টার দিকে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত গ্যারেজের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর গ্যারেজ মালিক অহিদুল্লাহ ও তাঁর স্ত্রী হোসনা খাতুনকে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে গ্যারেজে থাকা ১৮টি অটোরিকশার  ব্যাটারি, ১৮টি চার্জার ও দুটি অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।
 আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় অহিদুল্লাহকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে ডাকাতির ঘটনায় একজনের মৃত্যু ও বিপুল পরিমাণ মালামাল লুটের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, নিহত অহিদুল্লাহর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

23 November 2026

মুন্সিগঞ্জের শ্রীনগরে অটোগ্যারেজে ডাকাতি ১ জনের মৃত্যু

www.Prothom-bd.com |
Fb/prothombangla