বাড়িরংপুর বিভাগপঞ্চগড় জেলামুক্তিযুদ্ধের চেতনার নামে তারা নতুন নতুন চেতনা আবিষ্কার করল, পঞ্চগড়ে মাওলানা গাজী...

মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা নতুন নতুন চেতনা আবিষ্কার করল, পঞ্চগড়ে মাওলানা গাজী আতাউর রহমান

আবাদুল্লাহ্ আল মামুন (পঞ্চগড়) বিশেষ প্রতিনিধি: 

ইসলামি আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বিগত নয় বলেছেন, “শুধু ১৬ বছর নয় স্বাধীনতা পরবর্তী বিগত ৫৪ বছরে ন্যায়বিচার ও ইনসাব পায়নি, এবং প্রকিত পক্ষে একটি রাষ্ট্রর হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা পায়নি।

 মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা নতুন নতুন চেতনা আবিষ্কার করে এ দেশের জাতীকে বিভক্ত করে গোটা বাংলাদেশটাকে তারা ভারতের বরাদ্ধ রাজ্যে পরিনত করার চেষ্টা করেছে।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে বোদা উপজেলা বড়শশী  বগদুরঝুলা কারিগরি কলেজ  মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। বড়শশী ইউনিয়ন সভাপতি মাওলানা জহিরুল ইসলামের অনুষ্ঠিত জনসভায় আরো উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা সভাপতি আলহাজ্ব আব্দুল হাই, সিনিয়র সহ সভাপতি ক্বারী মোঃ আব্দুল্লাহ্ ও সেক্রেটারি মাওলানা সৈয়দ মোঃ সুলতান মাহমুদ, ইসলামি শ্রমিক আন্দোলন জেলা শাখা সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল হাসান প্রধান। ইসলামি আন্দোলন বোদা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার ও সেক্রেটারি মোঃ জান্নাতু্ল বারি মানিক সহ জেলা/উপজেলা ও অত্র ইউনিয়ের নেতাকর্মীরা।

মাওলানা গাজী আতাউর রহমান আরো বলেন, “ এই সোনার  দেশটা পরিপূর্ণ সঙ্কার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনে অংশগ্রহন করবে না ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার আহব্বান যানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments