বাড়িবাংলাদেশেসিলেট বিভাগমাধবপুরে পানিতে ডুবে স্বপ্ন থেমে গেল ছোট্ট জান্নাতের

মাধবপুরে পানিতে ডুবে স্বপ্ন থেমে গেল ছোট্ট জান্নাতের

রাখেশ দাস,মাধবপুর(হবিগঞ্জ)বিশেষ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুকুরে ডুবে জান্নাত (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিনখোলা গ্রামে ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিনখোলা গ্রামের টিটু মিয়ার মেয়ে জান্নাত বিকেলে বাড়ির আঙিনায় খেলছিল। পরিবারের সবার অগোচরে একসময় সে পাশের পুকুরের পানিতে পড়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখা যায় ছোট্ট জান্নাতকে। দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসক জানান— সব শেষ!
এক মুহূর্তে পুরো গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। শিশুটির কান্নাহীন নিথর দেহ দেখে বাকরুদ্ধ হয়ে যান সবাই।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্ল্যা বলেন,
“শিশুটি পানিতে ডুবে মারা গেছে। এটি একটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
একটি অসাবধানতা—নিঃশেষ করে দিল একটি শিশুর জীবন, ভেঙে দিল এক পরিবারের স্বপ্ন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments