বাড়িরংপুর বিভাগদিনাজপুর জেলামাদ্রাসা এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাদ্রাসা এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ, (দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সদর মাকড়াই দারুল হুদা হাফিজিয়া কওমি এতিমখানা মাদ্রাসায় শীতার্ত শিশু এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 
গতকাল বুধবার ১৫ জানুয়ারি’২০২৫ বিকেলে ঢাকাস্থ উত্তরণ প্রকল্পের আওতায় শিশু ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন দল নিরপেক্ষ ব্যক্তিত্ব উত্তরণ প্রকল্পের টিম লিডার অর্থনীতিবিদ উত্তরবঙ্গের কৃতি সন্তান মো: কামরুজ্জামান বাবু। 
এর আগে তিনি রাস্তার পাশে ফুটপাথে থাকা অসহায় শিশুসহ ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। 
পর্যায়ক্রমে সমগ্র উপজেলায় তার মনোনিত লোক দ্বারা তালিকা তৈরী এবং সুষ্ঠভাবে বিতরন সম্পন্ন করেছেন মর্মে  গতকাল সন্ধ্যায় বীরগঞ্জ প্রেসক্লাবে আলাপচারিতায় উল্লেখ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার সাধারন সম্পাদক সাংবাদিক মোশাররফ হোসেন, মুহতামিম মাওঃ ওসমান গনি জিহাদী, সাংবাদিক ফেরদৌস ওয়াহিদ সবুজ, বিকাশ ঘোষ, সহকারী শিক্ষক মাওঃ নাজমুল ইসলাম, আমিরুল বিশ্বাস এবং কমলমতি শীক্ষার্থীরা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments