
নিজস্ব প্রতিনিধি,ঝালকাঠি।।
২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্রো। আজ ২১ ফেব্রুয়ারি (শনিবার) সকালে ঝালকাঠির উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হাবিব এর সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা সহকারী কমিশনার ভূমি মো রিজভী আহমেদ সবুজ সহ উপজেলার বিভিন্ন সেক্টরের অফিসারবৃন্দ,মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, ছাত্রছাত্রী বৃন্দ।
বক্তব্য রাখেন ব্যবসায়ী হোসেন ফকির, প্রাথমিক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষক ফোরাম নলছিটির সভাপতি ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক বিন-ই-আমিন, প্রভাষক মনিরুজ্জামান মল্লিক, সাংবাদিক শাহাদাত হোসেন মনু, মোঃ মহসিন, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, জেলা যুবদলের সাবেক সভাপতি জিএম কামরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শিউলি পারভীন, নলছিটি থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) মোঃ আশরাফ আলী, সহকারী কমিশনার ভূমি মোঃ রিজভী আহমেদ সবুজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মামাত ওবায়দুর রহমান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বদরুল আমিন।

