
মোহাম্মদ জামশেদ আলম,সীতাকুন্ড(চট্রগ্রাম)নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম মিরসরাই দুর্যোগ সচেতনতামূলক মাঠ প্রর্যায়ে জনসচেতনা বাড়ানো এবং দুর্যোগের পূর্বে, চলাকালীন ও পরবর্তী সময় ব্যক্তি, পরিবার ও সামাজিক প্রস্তুতিসহ জানমালের ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে মিরসরাইয়ে হাইত কান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘূর্ণিঝড় সতর্কীকরণ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫মে (বৃহস্পতিবার) সকাল ১১ টায় মিরসরাই উপজেলার ১৪ নং হাইত কান্দি ইউনিয়ন হাইত কান্দি উচ্চ বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় ও দুর্যোগ প্রস্তুতির কর্মসূচির সিপিপির আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১৪নং হাইত কান্দি ইউনিয়ন টিম লিডার ও উপজেলা নির্বাচিত শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মোহাম্মদ জসিম উদ্দিন এর সভাপতিত্বে, সহকারী পরিচালক, কর্ণফুলী উপজেলা, ঘূর্ণঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি ও মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা আবদুল আউয়াল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের উপ-পরিচালক ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) হাফিজ আহাম্মদ। আরও উপস্থিত ছিলেন মিরসরাই ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তাবৃন্দ।
ঘূর্ণিঝড় সংকেত প্রচারের পরও অসচেতনদের প্রাণহানিসহ মালামালের ক্ষয়ক্ষতির দৃশ্য অভিনয়ের ভূমিকায় পাশাপাশি ছিলেন, চেয়ারম্যান পরিবার, মাতববর পরিবার, শিক্ষক পরিবার, কৃষক পরিবার, জেলে পরিবার, নৃত্য পরিবেশনার, দোকানদান, ইমাম পরিবার, ঘূর্ণিঝড় আসার আগে একটা পরিবার কেমন স্বাভাবিক অবস্থায় থাকে এবং ঘূর্ণিঝড় পরিবর্তী ক্ষয়ক্ষতির অবস্থায় সিপিপি সদস্যদের ভূমিকাগুলো তুলে ধরা হয়। এতে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক, স্কুল -কলেজের শিক্ষার্থীসহ সকল পেশার লোকজন এ মহড়া উপভোগ করেন। অনুষ্ঠান শেষে মহড়ায় অংশগ্রহণ করায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও সিপিপি সেচ্ছাসেবকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

