
অলিউল্লাহ খান ,বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম।
০৩ আগস্ট ২০২৫, এ কেমন শত্রুতা! পুকুরে বিষ দিয়ে প্রায় ৬ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
বড় গোবিন্দপুর গ্রামের মো: মতিন মিয়ার ছেলে মৎস্যবিদ মো: ইসমাইল হোসেন শখের বয়সে প্রায় ২-৩ বছর ধরে মাছ চাষ করেন। এক বছরের জন্য কিছু খাজনা রেখে এবার নিজ গ্রামে প্রায় ১০০ শতক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছেন তিনি। রোববার (০৩ আগস্ট ) ভোরে দুর্বৃত্তরা এই পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সব মাছ মারা যায়, যার মূল্য প্রায় ৫ লাখ টাকার মত লাখ টাকা।
প্রতিবেশি ছোটো ভাই আবু হানিফ বলেন, ইসমাইল ভাই দুই বছর সৌখিন করে মাছ চাষ করেন। কে বা কারা মাছভর্তি পুকুরে বিষ দিয়েছে। পুকুরে থাকা সব মাছ মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
মৎস্যবীদ মাছ ইসমাইল বলেন, আমি এই পুকুরে নতুন এক বছর দরে মাছ চাষ করি । কারও সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব বা বিরোধ নেই। রোববার (০৩ আগস্ট ) দুপুর দিকে পুকুর পাড়ে গিয়ে দেখি পাড়ে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। শত্রুর বিষে আমার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে চান্দিনা থানার (ওসি) জাবেদ উল ইসলামে বলেন, ওই মাছ চাষির ভাই থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

