
অরিন্দম রব, জেলা নিজস্ব প্রতিনিধি,মাগুরা।
গতকাল ঢাকার মাইলস্টোন স্কুল ট্রাজেডির নিহতদের প্রতি শোক পালনের পর মাগুরার কাটাখালী স্কুলে জলবায়ু পরিবর্তন বিষয়ক দেওয়ালিকা ও উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সকল শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে দেওয়ালিকা সংগ্রহ করা হয়। যেখানে তাদের মধ্যে কেউ কেউ ব্যাতিক্রম ধারণা দিয়ে দারুন নৈপুণ্যের পরিচয় দিতে দেখা গেছে। তাদের মধ্যে অষ্টম শ্রেণীর ইসমিতা,জান্নতুল, পার্থ, হুসাইন,সূচনা, ফারহানা, বৃষ্টির দলের কথা না বললেই নয় ।তারা তাদের দেওয়ালিতে দেখিয়েছেন যে মানুষ কুঠার দিয়ে যখন গাছ কাটছে না তার পায়েই আঘাত করছে। গাছের চোখ মুখ অবয়বে ফোটানো কিছু কথা আমাদের মানুষ্য সমাজের চৌকাঠ নাড়িয়ে দেওয়ার মত। অন্যদিকে সভ্যতার আগ্রসনে মানুষ ভদ্র হতে হতে কলকারখানা গড়তে গড়তে পৃথিবীকে দূষিত করে ফেলছে দিন দিন।যার ফলে কার্বন গ্যাসের আধিক্যে ওজন স্তর নষ্ট হয়ে পৃথিবীর জলবায়ুতে বিরূপ প্রভাব পড়ছে।এই শ্রেণীর বাঁচ্চাদের এমন সুন্দর সামগ্রিক ধারণার দেখে সবার প্রশংসা কুড়িয়েছেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সুধীজন ও সুশিক্ষিত যুবক অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব মাসুদ রানা টমাস মহোদয়।

