
অরিন্দম বর, জেলা নিজস্ব প্রতিনিধি,মাগুরা।
সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর চলছে স্কুল ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া। মাগুরায়ও পিছিয়ে নেই এসএমসি বা স্কুল ম্যানেজিং কমিটির গঠনকার্যে। খোঁজ নিয়ে জানা গেছে মাগুরার অধিকাংশ স্কুলেই কমিটি গঠন প্রায় শেষ। অনেক জায়গায় চলছে তাদের নবনির্বাচিত সভাপতি কে নানান সাজসজ্জার মধ্যে বরণ করে নেওয়ার এক ধূমধাম পরিবেশ।মাগুরার সদর উপজেলার কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ইয়ং জেনারেশনের আইকন, সামাজিক ব্যাক্তিত্ব,মাসুদুর রহমান টমাসকে এলাকাবাসী ও শিক্ষক মন্ডলী মিলে এক জমকালো ফুলেল শুভেচ্ছায় বরন করে নিতে দেখা যায়। মাসুদুর রহমান টমাসের মত উচ্চ ডিগ্রিধারী সুশিক্ষিত শিক্ষক সন্তানকে সভাপতি রুপে পেয়ে অধিকাংশ শিক্ষকদের মধ্যে একটা মৌন সুখের গুঞ্জন লক্ষ্য করা যায়। কেননা মাগুরার সবচেয়ে বেশি সংখ্যক এনটিআরসিএ সুপারিশকৃত শিক্ষকদের মধ্যে অন্যতম যেহেতু কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়। তাদের বেশিরভাগই বিগত সরকারের আমলে ম্যানেজিং কমিটির কিছু অর্ধশিক্ষিত সদস্যদের দ্বারা তুচ্ছ কারণে অহেতুক অপমান হজম করার মতো তিক্ত অভিজ্ঞতা, এতদিন এসব ব্যাথা অন্তরে হজম করে নিয়েছিল নিরবে নিভৃতে, কেননা সেসব শিক্ষক গণ ছিল দুরের। তাছাড়া তাদের নিয়ে বিভিন্ন চায়ের চালির চাচাদের সংসদে স্কুলের কিছু সংশ্লিষ্ট শিক্ষকের কলকাঠির ভীল্কি বাজি ছিল বলে এলাকাবাসীরও অভিযোগ কম ছিল না।আর সেই পূর্বের তিক্ত অভিজ্ঞতা কারণে স্কুলটির শিক্ষকদের মধ্যে যে একটা গোমড়ানো পরিবেশ ছিল তা এই নবনির্বাচিত ,সুশিক্ষিত সভাপতির এক বিবৃতিতে সে উৎফুল্লতায় প্রমাণ পাওয়া যায় সকল শিক্ষক মন্ডলীর চোখে মুখে মুখে। ঐদিন নবনির্বাচিত সভাপতি এক যুগান্তকারী বক্তব্যের মধ্যে শিক্ষকদের মধ্যে স্কুল কমিটি সম্পর্কে এতদিনের একটা ভুল ধারণা ছিল তা ভেঙে গেছে বলে অনেকেই মনে করেন। বক্তব্যের একপর্যায়ে সভাপতি বলেন আমি নিজেও এনটিআরসিএ পরীক্ষায় স্কুল কলেজের উত্তীর্ণ প্রার্থী ছিলাম আমি জানি কতটা যাচাই বাছাই করে একজন শিক্ষক নিয়োগ করা হয় তাই এই শিক্ষকদের সম্পর্কে পথে ঘাটে যে কেউ এতদিন মোনগড়া কানভাঙানো কথা বললেই আমি তা মেনে নেব না। আমি সকল শিক্ষকদের খোলামেলা মতামত ও অভিমত প্রকাশ করার সুযোগ দেব। কাউকে বিগত আমলের মত চায়ের দোকানে মিটিং এর সিদ্ধান্ত করে এসে নতুন ভিল্কী দেখানোর সুযোগ দেওয়া হবে না,যে কোন সিদ্ধান্ত এলাকার বিজ্ঞজন ও শিক্ষক মন্ডলীর সামনেই নেওয়া হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদ্য
সত্তিপুর স্কুলের সভাপতি মোঃ ফাহিম রানা ফরাদ,আদর্শ বালিকা বিদ্যালয়ের সভাপতি নাজমুল হোসেন লিটন সহ এলাকার অর্ধশতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ।

