
অরিন্দম রব, জেলা নিজস্ব প্রতিনিধি,মাগুরা।
মগুরার উদীয়মান মিষ্টি মেয়ে কবি বৃষ্টি মিনা কে দেওয়া হল এবার কবি সুফিয়া কামাল কবিতা পুরস্কার।
গত ২৮ শে জুন,কবি সংসদ বাংলাদেশ আয়োজিত ৪৯৯ তম নিয়মিত মাসিক সাহিত্য বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয় ।ঢাকা বিভাগীয় বাংলাদেশ কবিতা উৎসবে শিশু কল্যাণ পরিষদে এই পুরুস্কার প্রদান করা হয়।
কবি সংসদ বাংলাদেশ স্থায়ী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোঃ নজরুল ইসলাম তামিজী, কবি সংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা
কবি ও শিশু সাহিত্যিক তৌহিদুল ইসলাম কনক, প্রধান অতিথি কবি ইমরোজ সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সাঈদা হাদিস চৌধুরী, বাংলাদেশ কবিতা উৎসবের ঢাকা বিভাগের আহবায়ক অধ্যাপক রেণু আহমেদ।
যেসব কবিতার জন্য মিষ্টি মেয়ে বৃষ্টি মিনাকে এই পুরস্কারে ভূষিত করেন তার মধ্যে “
আমার কবিতা পাখি,কাব্যিক কাব্য,
দুঃখ দিও না, দুঃখ দিও,কল্পনার শত্রু,জানতে হলে পড়তে হবে,স্মৃতির এ্যালবাম,আমাকে পড়ো,পিছু ডেকো না, আমি বৃদ্ধাশ্রমে যেতে চাই না,কলমের শত্রু,
ভালোবাসার চার তারা ও তুমি মুকুল হয়ে ঝরে গেলে।

