
অরিন্দম বর, মাগুরা জেলা প্রতিনিধি।
“যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ “এই মন্ত্রে দিক্ষিত হয়ে মাগুরার সকল অন্যায়ের বিরুদ্ধে বর্তমান সোসাল মিডিয়ায় প্রতিবাদী অগ্রসৈনিক রুপে একজন যুবক কে বুক চিতিয়ে দিতে দেখা যাচ্ছে । খোঁজ নিয়ে জানা গেছে তার নাম মোঃ রকিবুল ইসলাম রাকিব, মাগুরার বাটিকা বাড়ি নামক একটা নিভৃত পল্লীতে জন্ম নেওয়া এ টকবগে যুবকের ইতোমধ্যে এলাকায় মানবিক রাকিব নামেও বেশ পরিচিত পেয়েছেন ।সে যেন বিদ্রোহী নজরুলের এক হাতে বাঁকা বাঁশের বাশরী আরেক হাতে রণতূর্জ,। ইতোমধ্যে বহু মিডিয়ার মাধ্যমে দেখা গেছে এলাকায় বহু বঞ্চিত ,নিপীড়িত ও অবহেলিত এতিমদের পাশে সহোযোগীতার হাত বাড়াতে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অদ্যাবধি সকল অন্যায় প্রতিবাদে অগ্নিস্ফুলিঙ্গের মত তাকে প্রতিটি আন্দোলনেই সামনে থেকেই দেখা যাচ্ছে।
গতকালও শুক্রবার গাঁজায় ইজরাইলের চলমান বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে জুম্মার নামাজের পর মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্রদের মুখ্য সংগঠক মোঃ রকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এক বিরাট বিক্ষোভ মিছিল বের হতে দেখা যায়। বিক্ষোভে ফিলিস্তিনিদের স্বাধীনতা চেয়ে এবং গাঁজায় নিরীহ মানুষের ওপর ইজরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকায় সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে। বিক্ষোভে আরও মুখ্য ভূমিকা পালনকারীদের মধ্যে মোঃ
ইমরুল কায়েস, ইমাম বাটিকাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ।
মোঃ হাসানুজ্জামান চপল।
ইমাম, বাটিকাবাড়ি দক্ষিণপাড়া জামে মসজিদ অন্যতম।

