বাড়িময়মনসিংহ বিভাগময়মনসিংহ জেলাময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফুলবাড়ীয়ায় বিশাল মোটরসাইকেল শোডাউন।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফুলবাড়ীয়ায় বিশাল মোটরসাইকেল শোডাউন।

আলমগীর হোসেন ফুলবাড়ীয়া(ময়মনসিংহ)শিক্ষানবিশ প্রতিনিধি

ময়মনসিংহ ৬ (ফুলবাড়ীয়া) আসনে বিএনপি মনোনীত আখতারুল আলমের পরিবর্তে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে শোডাউনটি শুরু হয়ে কাতলাসেন বাজার, দেওখোলা, লক্ষীপুর, দশমাইল, এগারো মাইল, ফুলবাড়ীয়া পৌর এলাকা, বাক্তা, কেশরগঞ্জ, রাঙ্গামাটিয়া বাজার, জয়না মার্কেট, আছিম বাজার ও শিবগঞ্জ বাজার ঘুরে ফুলবাড়ীয়া বাজারে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে সহস্রাধিক মোটরসাইকেল অংশ নেওয়ায় এলাকা কার্যত উৎসবে রূপ নেয়। শোডাউনে অংশ নিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আশিকুল হক আশিক বলেন, মাত্র ৩ ঘণ্টার খবরে মাঠের অবস্থা দেখেছেন ফুলবাড়ীয়ার প্রতিটি সড়ক মোটরসাইকেলে ভরে গেছে। যদি একদিন আগেই জানানো হতো, দাঁড়ানোর জায়গা পাওয়া যেত না। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবি ছিদ্দিক বলেন, আজকের ৩ ঘণ্টার নোটিশেই প্রমাণ হলো তৃণমূলে করিম সরকারের কতটা শক্তিশালী ঘাঁটি রয়েছে। আমরা চাই আসনটি বিএনপির বিজয়ের জন্য যোগ্য প্রার্থী দেওয়া হোক তাই মনোনয়ন পরিবর্তন জরুরি।

১৫০ ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবি সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুল হক আশিক, জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাদত আনার, সহ- সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক, সরকার শহীদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন সাদত, পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক রোমান মিয়া, আকরাম শিকদার, লতিফ মন্ডল প্রমুখ সহ বক্তব্য রাখেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments