
হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি(বান্দরবান)প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্র চাকমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সাহ্লামং মারমা।
রবিবার ৮ মার্চ ২০২৬ বিকাল সাড়ে তিনটায়
সম্প্রতি মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় তারা পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নধারা বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
সাহ্লামং মারমা পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে রবীন্দ্র চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।
সাক্ষাৎ শেষে পার্বত্য অঞ্চলের উন্নয়নে ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

