বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগমনপুরায় তরিকুল ইসলামের বাড়িতে,নারী নির্যাতন,  ভাঙচুর ও নগদ অর্থসহ স্বর্ণ অলংকার লুট। 

মনপুরায় তরিকুল ইসলামের বাড়িতে,নারী নির্যাতন,  ভাঙচুর ও নগদ অর্থসহ স্বর্ণ অলংকার লুট। 

মো:বনি আমিন,মনপুরা (ভোলা)নিজস্ব প্রতিনিধি
ভোলার মনপুরা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে তরিকুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে দলবদ্ধ হামলা, ভাঙচুর, নারী নির্যাতন ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তরিকুল ইসলাম, তার স্ত্রী ও কিশোরী মেয়ে গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিবাদীদের সঙ্গে তরিকুল ইসলামের পরিবারের বিরোধ চলছিল। পরিবারের নারীদের উত্ত্যক্ত করার অভিযোগও ছিল আগে থেকেই। ঘটনার দিন বিকালে তরিকুল ইসলাম স্ত্রীসহ বাজারে যান। এ সময় বিবাদীরা তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বিভিন্ন ধরনের অশালীন কথা বলে ও হয়রানি করে।
পরে তরিকুল বাড়িতে ফিরে এ ঘটনার প্রতিবাদ করলে বিবাদীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। এর জের ধরেই সন্ধ্যায় সংঘবদ্ধ হামলা চালানো হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, মোঃ আলী হিরন, মোঃ হিরন মাঝি, মোঃ হিরন আনু মাঝি, মোঃ বাপ্পী দেশ, মোঃ শহিদুল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন, মোঃ রানা, মোঃ রবিউল, মোঃ নাছিরসহ নাম-ঠিকানা অজ্ঞাত আরও ১০–১২ জন হামলাকারী রড, লাঠি, পাইপসহ বিভিন্ন অস্ত্র নিয়ে তরিকুলের বাড়িতে অতর্কিতে হামলা চালায়।
হামলাকারীরা বাড়ির দরজা-জানালা ভাঙচুর করে এবং তরিকুলের স্ত্রী ও ১৪–১৫ বছর বয়সী মেয়েকে মারধর করে গুরুতর আহত করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই হামলাকারীরা লুটপাট শুরু করে।
বিবাদীরা আলমারি ভেঙে নৌকা বিক্রির ১ লাখ ১০ হাজার এবং গরু বিক্রির ৯০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া ৮ আনা ওজনের একজোড়া সোনার দুল ও ৪ আনা ওজনের একটি সোনার চেইন লুট করে।
এ সময় তরিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে রড ও লোহার পাইপ দিয়ে মাথা ও শরীরে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ও তার পরিবারকে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় তরিকুল ইসলাম বাদী হয়ে মনপুরা থানায় একটি মামলা করেছেন। মামলায় ১১ জনকে নামীয় আসামি ও আরও ১০–১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments