
মোঃ রাকিবুল ইসলাম রাকিব,নিজস্ব প্রতিনিধি মাগুরা সদর মাগুরা,
ভূমিসেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করতে মাগুরায় চালু হলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র:
আজ ০৭ জুলাই ২০২৫ তারিখে জেলা প্রশাসক, মাগুরা ১৩ জন ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্যোক্তাদের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেন এবং ভূমিসেবায় জনগণকে সহায়তার জন্য তাদের অনুমতিপত্র প্রদান করেন। এসব উদ্যোক্তা নির্দিষ্ট পরিমাণ ফি’র বিনিময়ে জনগণকে নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান আবেদনসহ বিভিন্ন অনলাইন ভূমিসেবায় সহযোগিতা করবেন।
জেলা প্রশাসক জানান যে, নাগরিকদের হাতের নাগালে ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দিতে, আবেদন প্রক্রিয়া সহজ করতে এবং দক্ষ ও দায়িত্বশীল উদ্যোক্তার মাধ্যমে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতেই সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। স্বচ্ছ,জবাবদিহি মূলক ও হয়রানি মুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নতুন দিগন্ত খুলবে বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন। সরাসরি জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা থেকে।

