বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাভাতিজাকে হত্যার জেরে চাচার ঘরে আগুন

ভাতিজাকে হত্যার জেরে চাচার ঘরে আগুন

মো. হুমায়ুন কবির, গলাচিপা (পটুয়াখালী) নিজস্ব প্রতিনিধি

বিরোধ-জমিতে ঘর তুলতে বাধা দেয়ায় চাচা কুদ্দুস সিকদারের লাঠির আঘাতে নিহত ভাতিজা শামীম সিকদারের নামাজে জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা চাচা কুদ্দুস সিকদারের নতুন তোলা ঘরটি পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটে গতকাল রোববার সকাল ১০টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রামার্দন গ্রামের।

এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার বিকেলে কুদ্দুস সিকদার ১৪৪ ধারা ভঙ্গ করে ওই বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে যান। বাধা দিতে গেলে কুদ্দুস সিকদারের ছেলে এনায়েত সিকদারসহ তার পক্ষের লোকজন চাচাত ভাই ওয়াজেদ সিকদার, ভাইপো শামীম সিকদার ও রেজাউল সিকদারকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। আহত শামীম সিকদার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত শনিবার সকাল ৭টায় মারা যান।
এ ব্যাপারে গলাচিপা থানার ওসি আশাদুর রহমান জানান, পুড়ে যাওয়া বাড়ির গৃহপালিত পশু-পাখি ইউপি সদস্য হাফিজুর রহমানের জিম্মায় রাখা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments