
মো:শাকিল, ঘোড়াঘাট (দিনাজপুর) শিক্ষানবিশ প্রতিনিধি
ঘোড়াঘাট (দিনাজপুর), ১৪ এপ্রিল: বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রোববার সকাল ৯টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণ করেন স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ হাজারো সাধারণ মানুষ। মঙ্গল শোভাযাত্রায় ছিল মুখোশ, গ্রামীণ জীবনচিত্র, নানা রঙের ব্যানার ও ফেস্টুন।
উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বসে বৈশাখী মেলা, যেখানে স্থানীয় হস্তশিল্প, খাদ্যপণ্য ও গ্রামীণ জীবনের উপকরণ প্রদর্শিত হয়। এছাড়াও আয়োজিত হয় চিত্র অংকন প্রতিযোগিতা, রচনা লিখন, পিঠা উৎসব ঐতিহাসবাহী খেলা।
বিকেলে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা লোকসংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে আমরা চেষ্টা করেছি এক আনন্দঘন ও নিরাপদ পরিবেশে দিনটি উদযাপন করতে। এ ধরনের আয়োজন আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ করে দেয়।”
নববর্ষ উদযাপন উপলক্ষে সর্বত্র ছিল উৎসবের আমেজ, আর একযোগে উচ্চারিত হয়—“এসো হে বৈশাখ”।

