বাড়িরংপুর বিভাগদিনাজপুর জেলাবীরগঞ্জে শিশু ধর্ষণ মামলায় একজন গ্রেপ্তার

বীরগঞ্জে শিশু ধর্ষণ মামলায় একজন গ্রেপ্তার

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ।বীরগঞ্জ(দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে ১১ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত ওমর ফারুক (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওমর ফারুক পৌরসভার মাকড়াই এলাকার হামিদুর ইসলামের ছেলে।

গত সোমবার বিকেল ৫টায় তাকে বীরগঞ্জ থানার এস আই মাহফুজসহ সঙ্গীয় পুলিশ ফোর্স  ঘোড়াবান্দ কাজল এলাকা থেকে গ্রেপ্তার করে।

এজাহার সূত্রে জানা গেছে,সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১১টার দিকে তাল কুড়ানোর প্রলোভন দেখিয়ে  ভুক্তভোগী( ১১)শিশুকে জনৈক্য  মুখির এর বাঁশ বাগানে নিয়ে ওমর ফারুক জোরপূর্বক ধর্ষণ করে।

পরে সে অসুস্থ হয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় সাইফুল ইসলামের স্ত্রী নাজমা বেগম ও বিষু হেমরমের স্ত্রী  শান্তি হেমরমসহ স্থানীয়রা পরিবারের লোকজনদের সংবাদ দেন। ভিকটিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতে ভিকটিমের পিতা ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়। এ ঘটনায় তিনি

বাদী হয়ে বীরগঞ্জ থানায় নারী শিশু আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। যাহার মামলা নং -২৫, তারিখ -৩০/০৯/২০২৪।

এব্যাপারে বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান স্বীকার করে জানান,ধর্ষণ মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আসামি ওমর ফারুক কে আটক করে মঙ্গলবার দুপুরে জেলা আদালত সোর্পদ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments