বাড়িঅন্যান্যবিয়ানীবাজারে চকলেটের লোভ দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ

বিয়ানীবাজারে চকলেটের লোভ দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ


বিয়ানীবাজারে ৬বছর বয়সী এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার পৌরসভার খাসা গ্রামে এ ঘটনা ঘঠে। গ্রেপ্তারকৃত কিশোর পৌরসভার খাসা গ্রামের মোসলেহ উদ্দিনের পুত্র ওয়াসিফ শোভন (২২)।

পুলিশ ও ছাত্রীর পরিবারের সূত্রে জানা যায়, ওই শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। গত মঙ্গলবার দূর সম্পের্কের চাচা শোভন চকলেট খাওয়ানোর কথা বলে তার বসত ঘরের একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের কথা কাউকে না জানানোর জন্য ওই শিশুকে ভয়ভীতি দেখায় ধর্ষক। পরে বিকেল সাড়ে ৪ টার দিকে ওই শিশু অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবারের নজরে আসে। পরে পরিবারের সদস্যরা তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে সিলেট এম.এ.জি ওসামনী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেণ। ভোক্তভোগী শিশুর পিতা ওয়াসিফ শোভনকে আসামী করে বিয়ানীবাজার থানায় মামলা নং ১২ তারিখ- ১০-০৫-২২ দায়ের করলে বিয়ানীবাজার থানা পুলিশ ওই রাতে ধর্ষকের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় ঘটনার সত্যতা ও ধর্ষককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments