
রাশেদ নিজাম শাহ ।।কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
৭ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুপুর ২ টার পরে সৈয়দপুর হাইস্কুল মাঠে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে একএিত হয়ে হাইস্কুল মাঠ থেকে মিছিল নিয়ে ডাঃ জিকরুল হক সড়কে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিঃসভাপতি জনাবা বিলকিস ইসলাম, জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, যুবদলের আহবায়ক তারিক আজিজ,সদস্য সচিব পারভেজ আলম(গুড্ড),সিঃযুগ্নআহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু,সাঃসম্পাদক সাজেদুজ্জামান দিনার, ছাএদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান,সাঃসম্পাদক মমিনুল ইসলাম রাব্বী আরও উপস্হিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শাহ আলম বাবু,সদস্য সচিব দেবাশীস রায়, উপজেলা ছাএদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম শাহ, কলেজ শাখার সাবেক সাঃসম্পাদক পলাশ ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু।উক্ত বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে সৈয়দপুর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যাপক নেতাকর্মীর উপস্হিতি ঘটে।বক্তব্যে উঠে আসে ৭ নভেম্বর কেন গুরুত্বপূর্ণ তথা ১৯৭৫ এর পর সংখ্যাগরিষ্ঠ জাতিসত্তার সংকীর্ণ “বাঙালী জাতীয়তাবাদের”পরিবর্তে বাংলাদেশ উদার ও অন্তভুক্তিমূলক বাংলাদেশী জাতীয়তাবাদ এর পথে যাএা শুরু করে।সমাজতন্ত্রের নামে লুটপাটের অর্থনীতির পরিবর্তে ফিরে আসে উৎপাদন নির্ভর উন্নয়ন অর্থনীতির পথে।আর এই নতুন সূর্যোদয়ের নতুন নায়ক ইতিহাসের বরপুত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম।

