বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগবিএনপি ক্ষমতায় এলে নাগরিক পাবে ফ্যামিলি কার্ড ও কৃষক পাবে কৃষি কার্ড...

বিএনপি ক্ষমতায় এলে নাগরিক পাবে ফ্যামিলি কার্ড ও কৃষক পাবে কৃষি কার্ড মনপুরার ৫নং চর কলাতলি তে নূরুল ইসলাম  নয়ন।

মো: বনি আমিন ,মনপুরা(ভোলা)নিজস্ব প্রতিনিধি 
বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ডে নাগরিক অধিকার, কৃষি কার্ডে কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।
 আজ ভোলা–৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি নাগরিক কে রাষ্ট্রীয়, সামাজিক, নিরাপত্তার আওতায় আনতে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এর মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সার ও বীজ সরবরাহ এবং ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ সৃষ্টি করা হবে।
বৃহস্পতিবার দুপুরে ভোলার মনপুরা উপজেলার ৫নং কলাতলী চরে আয়োজিত নির্বাচনী প্রচারণা ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, চরাঞ্চলের মানুষ বছরের পর বছর ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। বিএনপি ক্ষমতায় এলে কলাতলী চরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পাকাঁ রাস্তা নির্মান এবং ভূমিহীন চরবাসীর জন্য স্থায়ীভাবে জমি বন্দোবস্ত দেওয়া হবে । তিনি বলেন আমরা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজের মাধ্যমে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাব।
গণসমাবেশ শেষে তিনি কলাতলী চরের মনির বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সিপিপি (CPP) আয়োজিত একটি চক্ষু চিকিৎসা শিবির পরিদর্শন করেন এবং দরিদ্র রোগীদের চিকিৎসা সেবার খোঁজ খবর নেন।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের রাজিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সহ সভাপতি  ডা. মো. কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লাসহ, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাবেশে নেতাকর্মীরা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনপুরা ও চরফ্যাশন উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments