বাড়িবাংলাদেশেখুলনা বিভাগবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর সাথে যশোর জেলা বিএনপির মতবিনিময়...

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর সাথে যশোর জেলা বিএনপির মতবিনিময় সভা।

সিয়াম খান,শার্শা (যশোর) শিক্ষানবিশ প্রতিনিধি:

আজ ০২ রা সেপ্টেম্বর ২০২৪ রোজ সোমবার বিকাল৪:০০টার সময় বিএনপি’র ভারপ্রাপ্ত ‌চেয়ারম্যান  জনাব তারেক রহমান যশোর বিডি হলে বিএনপির নেতৃবৃন্দ ও কর্মীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

যশোর জেলা বিএনপির মতবিনিময় সভার শুরুতে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন, খুলনা বিভাগের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।

উক্ত আলোচনা সভার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন,জনগনের আস্থা ও বিশ্বাস অর্জনে দলের প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে।

উক্ত আলোচনা সভায় যোগ দেন শার্শা , ঝিকরগাছা, যশোর, চৌগাছা, বাঘারপাড়া, কেশবপুর, অভয়নগর ও মনিরামপুর উপজেলা সহ যশোর জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments