বাড়িবাংলাদেশেসিলেট বিভাগ‎বাহুবলের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে "সম্মিলিত নাগরিক ফোরাম বাহুবলের" বিক্ষোভ মিছিল...

‎বাহুবলের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে “সম্মিলিত নাগরিক ফোরাম বাহুবলের” বিক্ষোভ মিছিল ও সমাবেশ।।

মোঃ সমুজ আলী রানা, বাহুবল (হবিগঞ্জ)নিজস্ব প্রতিনিধি ।।
হবিগঞ্জের বাহুবলে ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে বুধবার (১৫ অক্টোবর) বাদ জোহর বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসা গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর প্রদক্ষিন শেষে মধ্য বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 এতে বক্তব্য রাখেন, প্রবীণ আলেম মাওলানা আব্দুল বারী আনসারী, হাফেজ আব্দুল নুর, মাওলানা আব্দুল হাই বাহুবলী, মাওলানা আজিজুর রহমান মানিক, ছাত্র প্রতিনিধি  তোফায়েল আহমেদ, মিনহাজ ছাহাম, মোহাম্মদ আলী দোলন, নবীর হোসেন হৃদয়,  লিটন মিয়া, খালিদ মোশাররফ, ফয়ছল আহমেদ প্রমুখ। 
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে  বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী সহ উপজেলার সর্বস্তরের জনগণ  অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, রশিদপুরের গ্যাস দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছালে ও বাহুবল বাসীর ভাগ্যের কোন পরিবর্তন হয়নি  বাহুবলের ঘরে ঘরে গ্যাস সংযোগ না দেওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে কঠোর কর্মসূচী  ঘোষনা করতে ও প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন তারা। 
সমাবেশে বক্তারা দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকসহ গ্যাসফিল্ড কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments