বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগবাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের সফল অভিযান

বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের সফল অভিযান

কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি, মোঃ আশরাফ উজ্জ্বল
আজ দুপুর ১:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার এলাকায় একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। সুহেল খন্দকারের ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিনথিয়া আক্তার শিফার বাল্যবিবাহ দেওয়ার প্রস্তুতির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা এবং কসবা থানা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়নি। মেয়ের পরিবারকে বাল্যবিবাহ না দেওয়ার মুচলেকা নেওয়া হয়েছে এবং তাদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে উপস্থিত এলাকাবাসীকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করা হয়।
এছাড়া, সিনথিয়ার নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং আইন প্রয়োগে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments