বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাবুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন

বাবুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন

মোঃ সাদ্দাম হোসেন , বরিশাল সদর(বরিশাল)নিজস্ব প্রতিনিধি::
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সুলতান আহমেদ খান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর অবদান স্মরণ করে বক্তব্য প্রদান করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments