
খান জিল্লুর রহমান, নিজস্ব প্রতিনিধি (রামপাল) বাগেরহাটঃ
বাগেরহাটের রামপাল উপজেলার, (১৭ জানুয়ারী) শুক্রবার রাত ৭ টায়, খুলনা মোংলা মহাসড়কের রনসেন থেকে বিক্ষোভ মিছিল বাহির করে খান জাহান আলী বিমানবন্দর ঘুরে, ফয়লাহাট বাস স্ট্যান্ডে, রামপাল উপজেলার বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিমের নেতৃত্বে, বিশাল বিক্ষোভ মিছিল বাহির করে। এ সময় বক্তব্য দেন বিএনপি যুগ্ম আহবায়ক আলতাব হোসেন (বাবু), মাহাতাব মোড়ল, জাহিদুর রহমান বাবলা, যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক (জিয়া), যুবনেতা গাজী শাহজালাল, মৎস্য দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আব্বাস হোসেন, ছাত্র নেতা তরিকুল ইসলাম শোভন, কামাল সহ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করার জন্য ত্যাগী নেতাকর্মীদের তালিকা ভুক্ত না করে, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নামে তালিকা ভুক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তরা,
উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই তালিকা বাদ দিয়ে, ওয়ার্ডে গিয়ে বিএনপির সকল কর্মী সমর্থক উপস্থিত হয়ে সরাসরি আলোচনা মাধ্যমে যাচাই বাচাই করে তালিকা তৈরি করে তারপর কাউন্সিল করার দাবি জানান।
“এই প্রক্রিয়ায় কমিটি করতে না পারলে আওয়ামী লীগের কর্মীরা বিএনপি কর্মী হয়ে যাবে”
বিক্ষোভ মিছিল শেষে পথসভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এ কথা বলেন , ‘বিএনপিকে ধংস করে সকল সুনাম নষ্ট করে ফেলতে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ’। আর বিএনপির ত্যাগী নেতা কর্মীদের পদ পদবি থেকে বঞ্চিত করছেন বিএনপির নামে কিছু নেতা। কমিটিতে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের পদ পদবি না দিলে, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ভাবে তীব্র আন্দোলন গড়ে তোলার কথা বলে হুশিয়ারি করেন এবং একই সাথে ওয়ার্ড পর্যায়ে কমিটির নির্বাচন বর্জনের ঘোষণাও করেন।

