বাড়িময়মনসিংহ বিভাগময়মনসিংহ জেলাবাক্তা ইউনিয়নে মতবিনিময় সভায় তানভীর আহমেদ রানা: “অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করতে চাই”

বাক্তা ইউনিয়নে মতবিনিময় সভায় তানভীর আহমেদ রানা: “অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করতে চাই”

আলমগীর হোসেন,ফুলবাড়ীয়া(ময়মনসিংহ)শিক্ষানবিশ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাক্তা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমতলীতে বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শামছু উদ্দিন আহমদের ছেলে তানভীর আহমেদ রানা।
বক্তব্যে তিনি বলেন, “আমার দাদা শাহাবুদ্দিন মৌলভী ও আমার পিতা সাবেক এমপি ইঞ্জিনিয়ার শামছু উদ্দিন আহমদ ফুলবাড়ীয়ার উন্নয়নে যে কাজগুলো করেছেন এবং যেগুলো অসমাপ্ত রয়ে গেছে—আমি সেসব কাজ সম্পন্ন করতে চাই।”
তিনি আরও বলেন, “ফুলবাড়ীয়াকে দুর্নীতিমুক্ত করতে আমি বদ্ধপরিকর। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। কোনো ধরনের দুর্নীতি বা দুর্নীতিতে জড়িত কাউকে আমি সঙ্গে রাখি না এবং কাউকে প্রশ্রয়ও দিই না।”
রাজনীতিতে অতীতের প্রতিহিংসা নয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফিরে আসুক—এ প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।”
মতবিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এলাকাবাসী উন্নয়ন ও স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার বিষয়ে নানা মতামত তুলে ধরেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments