বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে ৪ হাজার কৃষককে প্রণোদনা বিতরণ

বাউফলে ৪ হাজার কৃষককে প্রণোদনা বিতরণ

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী 
পটুয়াখালী বাউফলে প্রান্তিক কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে বীজ, চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম  উদ্বোধন করা হয়েছে।
  বুধবার বেলা ১৩টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এর কার্যক্রম শুরু হয়। 
উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি  উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম।
 বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন। 
এসময় উপস্থিত ছিলেন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেদওয়ান তালুকদার, মো.ফোরকান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসাহাকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
অনুষ্ঠানে ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে তাল ও নারকেল চারা প্রদান করা হয়। 
এছাড়া দুপুর ১টার দিকে  উপজেলা পরিষদ চত্বরে লাল ফিতা কেটে জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়। মেলায় তিনটি স্টলে দেশীয় আম, জাম, কাঁঠাল, লিচু, কলাসহ বিভিন্ন ফলের সমাহার ছিল।
 উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়।
উপজেলা কৃষি অফিসার জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩৯৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেয়া হবে। প্রণোদনায় উফশী আমন, লেবু, আম, নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণের পাশাপাশি হাইব্রিড মরিচ ও উফশী শাক-সবজির  বীজ বিতরণ করা হয়। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments