বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে ১রাতে ১১ বসতঘর ও দোকানে চুরি

বাউফলে ১রাতে ১১ বসতঘর ও দোকানে চুরি

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী 
পটুয়াখালীর বাউফল এক রাতে ১১টি ঘর প্রতিষ্ঠানে ও দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাতে চোরের দল ধারাবাহিকভাবে বাজারের বিভিন্ন দোকান ও বসতবাড়িতে প্রবেশ করে নগদ টাকা, পণ্যসামগ্রী ও মালামাল লুট করে নিয়ে যায়।
চুরি হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, হালিম হাওলাদারের বসতবাড়ি, সালাউদ্দিন মৃধার মুদি ও মনোহারী দোকান, মালেক মৃধার মুদি দোকান, জাকির ডাক্তারের ফার্মেসী, গণেষ দাসের মুদি দোকান, আবদুর রহমানের হার্ডওয়্যার দোকান, আবদুর রহিমের সিমেন্ট দোকান, ফোরকান তালুকদারের বিকাশের দোকান, আসাদুল তালুকদারের মিল ও সার-কিটনাষকের দোকান,
এবং তাঁতেরকাঠী রাস্তার মাথা এলাকার দুটি মুদি ও মনোহারী এবং চায়ের দোকান।
ওই বাজারের ব্যবসায়ী আসাদুল ইসলাম জানান, সম্প্রতি ইউনিয়নটিতে  হাত বাড়ালেই মিলছে মাদক। এর সাথে নেশাপানকারীদের সংশ্লিষ্টতা থাকতে পারে। 
ভূক্তভোগী ব্যবসায়ীরা জানান, একই রাতে একসাথে এতগুলো দোকানে চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন। 
 বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান জামান সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শনে একটি পুলিশ পাঠানো হয়েছে, দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments