বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে হামলা ও মিথ্যা মামলার অভিযোগে আ.লীগ-জামায়াতের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন।

বাউফলে হামলা ও মিথ্যা মামলার অভিযোগে আ.লীগ-জামায়াতের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন।

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে গোপন বৈঠক, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা এবং পরবর্তীকালে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। 
আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলা বিএনপি’র কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব অভিযোগ করেন উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল রাড়ী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৮ জানুয়ারি রাতে আনুমানিক পৌনে ৯টার দিকে চন্দ্রদ্বীপের ৭৭নং চর ওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আ. লীগ ও জামায়াতের কিছু নেতাকর্মী গোপনে বৈঠক করছিলেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে বৈঠকের উদ্দেশ্য জানতে চাইলে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
বিএনপি নেতার দাবি, ওই ঘটনার পর তারা থানায় লিখিত অভিযোগ দিলেও প্রতিপক্ষরা নিজেদের অপকর্ম ঢাকতে পাল্টা নাটক সাজিয়েছে। তারা নিজেদের দোকানে নিজেরা হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করেছে। এমনকি জনৈক আ.লীগ কর্মী নিজের শরীর ব্লেড দিয়ে রক্তাক্ত করে হাসপাতালে ভর্তি হয়ে আরও একটি মিথ্যা মামলার পাঁয়তারা করছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার উদ্দেশ্যে আ.লীগ ও জামায়াত পরস্পর যোগসাজশে এ ধরনের ষড়যন্ত্র করছে। বর্তমানে প্রশাসনের ধরপাকড়ের ভয়ে চন্দ্রদ্বীপের সাধারণ মানুষ আতঙ্কিত এবং রাতে ঘরে ঘুমাতে পারছেন না।
এমতাবস্থায়, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরতে গণমাধ্যমকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন বিএনপির এই নেতা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments