
মো. ফোরকান, বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে দোয়া ও হতদরিদ্র শীতার্ত মানুষদের মাঝে ৫ শতাধিক কম্বল দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কেশবপুর ইউনিয়নের তালতলী ভরিপাশা ইসমাইলিয়া দাখিল মাদরাসা মাঠে এই দোয়া ও কম্বল বিতরণ করা হয়েছে।
আলিয়া-সুলতান ফাউন্ডেশন ও ইয়াসিন-আনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে দোয়া ও কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, যমুনা টেলিভিশনের স্পেশাল করেসপনডেন্ট আবদুল্লাহ্ তুহিন, মাওলানা মোহাম্মদ সুলতান আহম্মাদ, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন, বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন প্রমুখ।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া শেষে কম্বল বিতরণ হয়েছে।

