বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে মুসল্লিদের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

বাউফলে মুসল্লিদের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে মসজিদের মুসুল্লিদের ওপর হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
 শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের চর কায়না গ্রামে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
এতে বক্তব্য রাখেন, এলাকাবাসীর পক্ষে মো.সুমন, তিনি বলেন, মসজিদের পাশে গানের আসর বসাতে নিষেধ করায় চর কায়না জামে মসজিদের সাবেক সভাপতি চুন্নু মৃধা, জসিম দফাদার, উজ্জল চৌকিদার এবং ইউপি সদস্য মালেক সহ ১৫/২০ জন মিলে মুসজিদের মুসল্লিদের ওপর সন্ত্রাসী হামলা করে। ওই ঘটনায় সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
 ওই ঘটনায়র বাউফল থানায় লিখিত অভিযোগ করা হয় কিন্তু ২দিন পেড়িয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার করা হয়নি। চুন্নু একজন ধনাঢ্য বাক্তি। যে সরকার যখন ক্ষমতায় থাকে তখন সে তার লোক হয়ে যায়। বিগত স্বৈরশাসকের সময় চুন্নুসহ অনেকে আওয়ামীলীগ করেছেন কিন্তু শেখ হাসিনা পালায়নের পরও তারা বহাল তবিয়তে আছেন। আহতের মধ্যে ১জনের অবস্থা গুরতর বলেও জানান তিনি।
এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, ওই ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments