বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

বাউফলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাফসা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে স্লোব হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফসা উপজেলার ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের বাসিন্দা আমিন খানের মেয়ে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাসার সামনে রাস্তায় খেলতে বের হলে দ্রুতগতির একটি ইটবোঝাই ট্রলি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রলিসহ চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় স্থানীয় লোকজন মীম ব্রিক ফিল্ডের একটি ট্রলির সঙ্গে সংশ্লিষ্ট রফিক ও রিফাদ নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন এবং পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে। ময়নাতদন্তের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments