বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাউফলে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী কর্তৃক আচরণবিধি লঙ্ঘন, উষ্কানিমূলক বক্তব্য ও জামায়াতের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালী বাউফলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। 
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদুর রহমান।
আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, আইন উপদেষ্টা এডভোকেট মুজাহিদুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর ও উপজেলা সভাপতি লিমন হোসেন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments