বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কার্যালয় উদ্বোধন

বাউফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কার্যালয় উদ্বোধন

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী 
পটুয়াখালীর বাউফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
 বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাউফল হাসপাতাল রোডস্থ ফরিদ আহমেদ প্লাজায় উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। 
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এনসিপি বর্তমানে বাংলাদেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল। একারণেই পার্টির বিরুদ্ধে জন্মলগ্ন থেকেই বিভিন্ন মহল বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। কিভাবে দুর্নীতির ফাঁদে ফালানো যায়, কিভাবে হেও করা যায় সে অপতৎপরতা অব্যাহত রয়েছে। কিন্তু আমাদের সংগঠন জন্মলগ্ন থেকেই দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে, একটি আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে। পুরাতন যে সিস্টেম আছে সে সিস্টেমকে বাদ দিয়ে নতুন সিস্টেমে আধুনিক ইনসাফ ভিত্তিক রাস্ট্র গঠনের দিকে এগিয়ে যাচ্ছে জাতীয় নাগরীক পার্টি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রধান সমন্বয়কারী এডভোকেট জহিরুল ইসলাম মুসা, পটুয়াখালী জেলা যুগ্ম সমন্বয়কারি মোহাম্মদ বশির উদ্দিন ও ডাক্তার সাইমুম আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments