বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে ছাত্রদলের মানববন্ধন ও কালোব্যাচ ধারণ

বাউফলে ছাত্রদলের মানববন্ধন ও কালোব্যাচ ধারণ

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর হত্যার প্রতিবাদে খুনীদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবীতে মানববন্ধন ও কালোব্যাজ ধারণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টার দিকে বাউফল সরকারি কলেজের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময়ে বক্তব্য রাখেন, আব্দুল্লাহ আল ফাহাদ সাবেক আহ্বায়ক বাউফল পৌর ছাত্রদল। 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিয়াজ খান, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল ইকবাল দুঃখ মিয়া, সাবেক সদস্য সচিব রিয়াজুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারজান বিন জাহাঙ্গীর, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল সোয়েব প্রমূখ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments