বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে খেলাফত মজলিসের কমিটি গঠন

বাউফলে খেলাফত মজলিসের কমিটি গঠন

মো. ফোরকান, বাউফল পটুয়াখালী 
পটুয়াখালীর বাউফলে খেলাফত মজলিস ২০২৫-২৬ শেসনের বাউফল উপজেলা শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে। 
 সভাপতি মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নির্বাচন পরিচালনা করেন পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক মো. কামরুল আহসান।
আজ শুক্রবার সকাল দশটার দিকে বাউফল মদিনাতুল উলুম হাফেজি মাদ্রাসা কক্ষে শুরা সদস্যদের ভোট অনুষ্ঠিত হয়।
এতে পুণরায় সভাপতি মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ ও সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন নির্বাচিত হন। 
সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আইউব বিন মুসা।
এছাড়াও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শাহাবুদ্দিন আল মামুন, মাওলানা আব্দুল জলি, জনাব আমিরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আনিসুর রহমান, বাইতুল মাল সম্পাদক নুরুল আমিন আজাদী,
সমাজকল্যাণ সম্পাদক মাস্টার ইকবাল হোসেন, প্রচার সম্পাদক মাওলানা জসীম উদ্দীন, অফিস সম্পাদক মাওলানা আব্দুল করিম প্রমুখ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments