বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে ইসকন সংগঠন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

বাউফলে ইসকন সংগঠন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মোঃ ফোরকান, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে ইমাম পরিষদের উদ্যোগে ভারতের আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, মুসলিম হত্যা ও বাংলাদেশে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষেদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 আজ শুক্রবার জুম্মাবাদ উপজেলার শাহী মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাও, মোঃ হাবিবুল্লাহ, ইমাম সমিতির সভাপতি মাও, মোঃ শাহজাহান, থানা জামে মসজিদের খতিব হাফেজ মাও, আবু তাহের, শাহী মসজিদের খতিব মাও, আবদুর রহমান, সাব রেজিষ্ট্রি অফিসের খতিব মাও, মোঃ নজরুল ইসলাম, ইমাম সমতির সাধারণ সম্পাদক মাও, মোঃ আইয়ুব বিন মুছাসহ প্রমুখ।  
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments