বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে ইউপি সদস্য ও যুবলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার

বাউফলে ইউপি সদস্য ও যুবলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার

মাসুম বিল্লাহ , বাউফল(পটুয়াখালী)নিজস্ব প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে  ইয়াবাসহ  হারুন মৃধা (৪৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। হারুন নওয়ামালা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি।
বৃহস্পতিবার (১০জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নওমালা ইউনিয়নের সোলাবুনিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
এসময় তার কাছ থেকে ২৫পিচ ইয়াবা উদ্ধার করা হয়। হারুন মৃধার বাড়ি নিজ বটকাজল এলাকায়। তিনি হাফেজ আলী মৃধার ছেলে। 
হারুন দীর্ঘ  দিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল বলে  পুলিশ জানায়।
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments