বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে আ'লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন, গ্রেফতার ৩

বাউফলে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন, গ্রেফতার ৩

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী 
পটুয়াখালীর বাউফলে আ.লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে কেন্দ্র ছাত্রলীগ ও যুবলীগের তিন গ্রেফতার হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেক কাটার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
জানা গেছে, সোমবার গভীর রাতে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে দলীয়ভাবে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন স্থানীয় নেতাকর্মীরা। ওই ভিডিও ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
পরে মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে বাউফল থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান সরকারের নেতৃত্বে একাধিক স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বগা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রায়হান হাওলাদার, যুবলীগ দপ্তর সম্পাদক জাহিদ খান এবং ডা. ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসনিম আহমেদকে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments