
চন্দনাইশ নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার-এর চট্টগ্রাম আগমন উপলক্ষ্যে গতকাল সোমবার (০৩ ফেব্রুয়ারি ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ইউনিটের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী (মহসিন) অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিট লেভেল অফিসার জিয়াউল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির ডেপুটি সেক্রেটারি জেনারেল মেজর (অব.) রেজা আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব মো: জাহাঙ্গীর আলম।
ভাইস চেয়ারপার্সন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি- জনাব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পরিষদের সদস্য জনাব আছিফ চৌধুরী, জনাব হুমায়ূন কবির চৌধুরী (আনসার), জনাব জসিম উদ্দিন হিমেল, জনাব রায়হানুল আনোয়ার রাহী, জনাব জাহাঙ্গীর আলম বাবর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ও ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাজ সোহানী সোলতানা, চীফ এডমিন অফিসার আশরাফ উদ্দৌলা (সুজন), নার্সিং ইনস্টিটিউটের প্রধান মর্জিনা আক্তার, যুব প্রধান কৃষ্ণ দাশ ও প্রতিষ্ঠানের সকল স্থরের ডাক্তার-নার্স, নার্সিং স্টুডেন্ট, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও যুব স্বেচ্ছাসেবকদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে মাননীয় চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় চেয়ারম্যান ডাঃ হালিদা হানুম আখতার ও কো-চেয়ারম্যান মেজর জেনারেল(অবঃ) রেজা মহোদয়ের চট্টগ্রাম জেলা ইউনিটে আগমন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচীতে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম জেলা ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব জাহাঙ্গীর আলম সহ ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।

