বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাংলাদেশ প্রেসক্লাব সন্দ্বীপ শাখার ইফতার মাহফিল সম্পন্ন।

বাংলাদেশ প্রেসক্লাব সন্দ্বীপ শাখার ইফতার মাহফিল সম্পন্ন।

রিদুয়ানুল বারী সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

“মুক্তিযুদ্বের চেতনায় দেশব্যাপী সাংবাদিকদের ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো ”

স্লোগানে বাংলাদেশ প্রেস ক্লাব-সন্দ্বীপ শাখা ও সমাজ সেবামূলক সংগঠন হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার (২৯ মার্চ ২০২৪) মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক খবরপত্র পত্রিকার সাবেক সন্দ্বীপ প্রতিনিধি হাফেজ জামাল আবদুল নাছির শাহী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইন উদ্দীন মিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন।

বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সন্দ্বীপ কোর্টের পিপি অ্যাডভোকেট সাহাবউদ্দীন মাহমুদ, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের বিএ, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক আকতারুজ্জান সুজন, সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর সফিকুল মাওলা, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাইন উদ্দীন, আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী কামরুল হাসান, মগধরা স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রাকিবুল মাওলা, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি কাজী শামসুল আহসান খোকন, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে ফজলুল করিম, হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের পরিচালক মাস্টার শাহাবুদ্দীন শওকত ও মাস্টার বিধান চন্দ্র দাস।

উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবু সৈয়দ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স সন্দ্বীপ শাখার ইনচার্জ মোঃ মোবারক হোসাইন, সন্দ্বীপ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আকতার, সন্দ্বীপ প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ, হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী রকিবুল আহসান বিএ, মুছাপুর ইউপি’র সাবেক মেম্বার আলতাফ হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সহ-সভাপতি আহসান উল্ল্যাহ সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার রিদুয়ানুল বারী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম শিহাব, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, সদস্য ফখরুদ্দিন রাজী প্রমুখ।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments