
হেফাজত মুহাম্মদ দেলোয়ার, চকরিয়া (কক্সবাজার)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।আজ ২০ মার্চ বৃহস্পতিবার চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক সাহেব ও সদস্য সচিব এম মোবারক আলীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ফাঁসিয়াখালী ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিন কে আহ্বায়ক করে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

