বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাঁশখালী পৌরসভা ছাত্রদলে উদ্যোগে জুলাই আগষ্টের শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাঁশখালী পৌরসভা ছাত্রদলে উদ্যোগে জুলাই আগষ্টের শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ ফখরুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি বাঁশখালী)

বাঁশখালী পৌরসভা ছাত্রদলের  উদ্যোগে জুলাই – আগষ্টের সকল শহীদদের আত্মার  মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়া ও মিলাদ মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রবিবার (২০ শে জুলাই ২০২৫)  বিকেলে বাঁশখালী উপজেলার কেন্দীয় জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্বে করেন, বাঁশখালী পৌরসভা ছাত্রদলের প্রভাবশালী নেতা, খালেদ বিন আব্দুল্লাহ জিহান 

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জুলাই আন্দোলনের অগ্রনায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সবুর ও যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল নেতা বেলাল মাহমুদ, পৌরসভা ছাত্রদল নেতা সাকিল, আলমগীর, সাইফুল, আরিফ, আলাওল কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আকিবুল ইসলাম সহ ছাত্রদলের নেতৃত্ব বৃন্দ।  এসময় আলেম ওলামা ও স্থানীয় অনেক মুসল্লিদের উপস্থিতে দোয়া ও 

মুনাজাতে জুলাই – আগষ্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments