
মোহাম্মদ ফখরুল ইসলাম ,বাঁশখালী (চট্রগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রাম বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ২০১০পিছ ইয়াবা ট্যাবলেট সহ কক্সবাজার জেলার রামু ও মহেশখালীর দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার
আরিফ হোসেন এর সাথে কথা বলে জানা যায় যে,
শনিবার (৯জানুয়ারী) সকাল ১০ ঘটিকার সময় বাঁশখালী থানাধীন ১১নং পুঁইছড়ি ইউপির ১নং ওয়ার্ডের ফুটখালী ব্রীজের দক্ষিণ পশ্চিম পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে পাকা রাস্তার উপর চেক পোষ্ট স্থাপন করে ০১টি মোটরসাইকেল তল্লাশী করে ২০১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরাফাত ও এরফান নামের কক্সবাজার জেলার রামু ও মহেশখালী উপজেলার দুইজন মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত ইয়াবা কারবারিদের পরিচয় হচ্ছে যে,
মোঃ আরাফাত(২১), পিতা- মৃত নুরুল হাকিম, মাতা-খতিজা বেগম, সাং-তিতার পাড়া, কচ্ছপিয়া, ০৩নং ওয়ার্ড, কচ্ছপিয়া ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার, ২। মোঃ এরফান(২৬), পিতা-মৃত কবির আহমদ, মাতা-জায়তুন খাতুন, সাং-তিতা মাঝির পাড়া, মাতারবাড়ী, ০৬নং ওয়ার্ড, মাতারবাড়ী ইউপি, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার।
বাঁশখালী থানার(ওসি মহোদয় ) মোঃ খালেদ সাইফুল্লাহ বলেন যে,মাদক যুব সমাজকে ধ্বংস করে । তাই মাদক ব্যবসায় জড়িত যত প্রভাবশালী/যেই হোক না কেন ! কেউ রেহাই পাবে না।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

