বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ২০হাজার পিচ ইয়াবা ও এক মাদক কারবারী...

বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ২০হাজার পিচ ইয়াবা ও এক মাদক কারবারী আসামি গ্রেফতার

মোহাম্মদ ফখরুল ইসলাম( নিজস্ব বাঁশখালী)

চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম(বার) মহোদয় এর নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম ওসি মহোদয় তত্ত্বাবধানে ও সেকেন্ড অফিসার জনাব কামরুল হাসান কায়কোবাদ এর বিচক্ষণতায় 

অদ্য ২০/৫/২০২৫খ্রি. তারিখ ০৯:৩০ ঘটিকার সময় বাঁশখালী থানার এসআই(নিঃ)মো: জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার সামনে রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোহাম্মদ আব্দুল ছালেক শাহিন(৩২), পিতা-আব্দুল হামিদ খান, মাতা-বানেসা বেগম, সাং-টাইম বাজার, ৬নং ওয়ার্ড, খুরুস্কুল ইউপি, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারকে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল সহ গ্রেফতার করেন। 

এই সংক্রান্তে বাঁশখালী থানার মামলা নং-২৭, তারিখ-২০/০৫/২০২৫ইং, ধারা-৩৬(১) সারণির ১০(গ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments