
মোহাম্মদ ফখরুল ইসলাম( নিজস্ব প্রতিনিধি বাঁশখালী উপজেলা )
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল এবং বাঁশখালী আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর ২৫) বিকালে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ মাঠে উক্ত দোয়া মাহফিল ও কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিল ও কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চট্রগ্রাম বাঁশখালী উপজেলা বিএনপির ঘাঁটি। এ পুরানো ঘাঁটি
উদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন যে,
যুবদল হলো বিএনপি পরিবারের প্রথম সন্তান। যুবদলের সকল নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রেখে প্রতিটি গ্রাম-মহল্লায় ধানের শীষের পক্ষে কাজ করারও আহ্বান জানান।
তিনি যুবদল কর্মীদেরকে মা-বোনদের কাছে সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ জানান এবং ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান করেন।
উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরীর
সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল ও কর্মীসভায়
বিশেষ অতিথি হিসেবে আরোও বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত জামাল দুলাল, সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার লোকমান আহমেদ, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, জেলা বিএনপির সদস্য দেলাওয়ার আজিম, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুবিনুল হক,
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, এডিশনাল পিপি অ্যাডভোকেট শওকত ওসমান, জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল হুদা জাহাঙ্গীর প্রমুখ নেতৃবৃন্দ।

