বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাঁশখালীর বাঁশখালা গ্রামে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই,৫পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব

বাঁশখালীর বাঁশখালা গ্রামে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই,৫পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব

মোহাম্মদ ফখরুল ইসলাম (বাঁশখালী(চট্রগ্রাম)নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাঁশখালা গ্রামের বিশানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই ৫টি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব ।
১৩ সেপ্টেম্বর২৫ রবিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে  মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে গিয়ে মোস্তফা আলী,রফিক আহমেদ,
ছাবের আহমদ, আহমদ উল্লাহ ও আবদুল কাদেরের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। নগদ অর্থ, ঘরের  আসবাবপত্র সহ সবকিছুই আগুনে ভস্মীভূত হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিয়ে বসবাস করতেছে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকাও বেশি হতে পারে। তবে এখনো সঠিক হিসাব করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও শিক্ষার্থীদের বই-খাতাও পুড়ে ছাই হয়ে গেছে। ফলে এসএসসি ও ডিগ্রি পরীক্ষার্থী কয়েকজন শিক্ষার্থী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জানা যায় যে,বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেয়। বশির উল্লাহ মিয়াজি বাজার পর্যন্ত পৌঁছালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারে যে, প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দানশীল ব্যক্তিদের পাশাপাশি উপজেলা প্রশাসনের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments